Saturday, July 29, 2017

সুস্থ শরীর পেতে দারুচিনি ব্যবহার



ওজন বাড়ছে? কোলেস্টেরল বাড়ছে? হার্টের রোগের দিকে এগোচ্ছেন? ঘরোয়া টোটকা দারুচিনি। ইনসুলিন, কোলেস্টেরলের মাত্রা ঠিক থাকবে। সকালে মধু দিয়ে দারুচিনি বা দারুচিনি চায়ের জবাব নেই।

স্বাভাবিক পরিবেশে এই গাছের উচ্চতা ১০ থেকে ১৫ মিটার পর্যন্ত হয়ে থাকে। আদি নিবাস শ্রীলঙ্কায়। ইন্দোনেশিয়া, ভারত, বাংলাদেশ, চিনেও প্রচুর উত্পাদন। গাছের চামড়া মশলা হিসাবে বৃবহৃত। এর ছালে থাকে সিনামাল ডিহাইড। অপূর্ব গন্ধের জন্য দায়ী। পাতায় থাকে ইউজিনল। দারুচিনিতে থাকে সামান্য প্রোটিন। কিন্তু এতে রয়েছে প্রচুর মিনারেল ও ভিটামিন।


ব্লাড সুগার নিয়ন্ত্রণ
টাইপ-টু ডায়াবেটিস রোগীদের জন্য দারুচিনি খুব  উপকারি। কারণ, এটি রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে।

ওজন নিয়ন্ত্রণ
দেহের রক্ত তরল থাকতে সাহায্য করে দারুচিনি। রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। মাত্র ২ ঘণ্টার মধ্যে রক্তে কোলেস্টেরলের পরিমাণ প্রায় ১০ শতাংশ কমিয়ে দিতে পারে দারুচিনি। দেহের ওজন নিয়ন্ত্রণে রাখে।

বাতের ব্যথা কমায়
দারুচিনিতে রয়েছে প্রচুর ম্যাঙ্গানিজ। মজবুত হাড়, রক্ত ও দেহের অন্যান্য টিস্যু গঠনে সাহায্য করে। বাতের ব্যথায় দারুচিনির তেল বা চা উপকারি। ব্যথা কমাতে দারুচিনি ও মধু দারুণ কাজ করে। হাড়ের জোড়ায় ব্যথা হলে হালকা গরম জলে ১ চামচ মধু ও দারুচিনি গুঁড়ো মিশিয়ে ব্যথার জায়গায় আস্তে আস্তে মালিশ করলে ব্যথা কমবে।

ক্ষত সারায়
পৃথিবীর সেরা ৭ অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবারের তালিকায় রয়েছে দারুচিনি। শরীরের বিভিন্ন অংশের ক্ষত সারিয়ে তুলতে এই মশলা কার্যকর।

ক্যানসার প্রতিরোধক
গ্যাস্ট্রিক আলসার, মেলানোমা বা ত্বকের মেলানিন কোষ মিলে যে টিউমার হয়, তার সম্ভাবনা কমায় দারুচিনি। লিউকোমিয়া ও লিমফোমা ক্যানসারের কোষগুলির প্রভাব কমায়।

খাদ্য-বিষক্রিয়া রোধ
খাদ্যে বিষক্রিয়া হলে দারুচিনি খেলে উপকার পাওয়া যায়। পাকস্থলীর ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস দমন করে। অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসাবে কাজ করে। দারুচিনি ও মধু পেটে ব্যথা কমায়। অ্যাসিডিটি দূর করে। রাতে শোওয়ার আগে দারুচিনির সঙ্গে হরীতকীর গুঁড়ো মিশিয়ে খেলে পেট পরিষ্কার হয়।

Sunday, July 16, 2017

জেনে নিন কীভাবে ঠোঁট গোলাপি রাখবেন


এই সমস্যাটা প্রায় প্রত্যেকেরই হয়ে থাকে। আপনারাও নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে, ঠোঁট ক্রমশ কালো এবং অনুজ্জ্বল হয়ে পড়ছে। যদিও আপনি স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন, নিয়মিত ডায়েট মেনে চলছেন, ব্যায়াম করছেন। তবুও এই সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না। তাহলে জেনে রাখুন এমন কিছু ঘরোয়া উপায়, যাতে আপনি আপনার ঠোঁটে আবার আগের মতো গোলাপি এবং উজ্জ্বল ভাব ফিরে পাবেন।

১) সপ্তাহে একদিন করে ন্যাচারাল লিপ স্ক্রাবার ব্যবহার করুন। এর ফলে ঠোঁটের মরা কোষগুলো রিমুভ হয়ে যায়। এই লিপ স্ক্রাবার আপনি ঘরেও তৈরি করে নিতে পারেন। কয়েক ফোঁটা অলিভ অয়েলের সঙ্গে একটু চিনি মিশিয়ে ঠোঁটে ঘষুন। এরপর জল দিয়ে ভালো করে ধুয়ে লিপ ময়েশ্চারাইজার লাগান।

২) ত্বকের কালো দাগ তুলে ফেলতে লেবু খুবই উপকারি একটি উপাদান। রাতে ঘুমাতে যাওয়ার আগে এক টুকরো লেবুর রস ঠোঁটে ভালো করে লাগান। কয়েক মাস এভাবে লেবুর রস ব্যবহার করলে আপনি নিশ্চিত উপকার পাবেন। লেবুর পাতলা টুকরোর উপর কয়েক দানা চিনি নিয়ে ঠোঁটে ঘষলেও একই উপকার পাওয়া যায়।

৩) ঠোঁটের গোলাপি ভাব ফিরে পেতে বিট খুবই উপকারী। ঠোঁটের কালো ভাব দূর করতে এটা প্রাকৃতির ব্লিচ। লেবুর মতোই রাতে শুতে যাওয়ার আগে ঠোঁটে বিটের রস লাগান। পরের দিন সকালে ধুয়ে ফেলুন। এতে আপনার কালো ঠোঁট ক্রমশ গোলাপি হয়ে উঠবে। বিটের রসের সঙ্গে গাজরের রস মিশিয়েও ব্যবহার করতে পারেন। এটা প্রত্যেকদিন ১০ মিনিট করে ঠোঁটে লাগিয়ে ম্যাসেজ করুন। তারপর হালকা গরম জলে ধুয়ে ফেলুন।

৪)প্রতিদিন ঠোঁটে কাঁচা দুধ লাগান। ২০ মিনিট রাখুন, তারপর ঠাণ্ডা জল  দিয়ে ঠোঁট ধুয়ে নিন। অথবা গোলাপ জল দিয়েও ঠোঁট ধুতে পারেন। সেটা অনেক বেশী কাজে দেবে।

৫)প্রাকৃতিক ভাবে ঠোঁটের যত্ন নিতে সবচেয়ে ভালো উপাদান হল মধু। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে সামান্য মধু নিয়ে আপনার ঠোঁটে ম্যাসেজ করুন। প্রতিদিনের ব্যবহারে মধু আপনার ঠোঁটকে নরম রাখবে ও উজ্জ্বল করে তুলবে।


Friday, July 7, 2017

লাউ এর উপকারিতা ও গুনাগুন Gourd


গরমে নাজেহাল? যা খাচ্ছেন তাতেই অম্বল, পেটখারাপ ? লাউ খান ডালে-ঝোলে-অম্বলে। কিডনি থেকে লিভার, হার্ট থেকে স্কিন। গরমে সুস্থ থাকতে পাতে থাকুক লাউ। কোনও বিকল্প নেই লাউয়ের।

চাঁদিফাটা গরম। ঘাম ঝরছে দরদরিয়ে। শরীর থেকে হু হু করে বেরিয়ে যাচ্ছে নুন। শরীর ক্লান্ত হচ্ছে দ্রুত। এনার্জি নিঃশেষ। বাঁচার উপায় কী?

ওজন কমায়। চুল থাকে ঘন কালো। স্কিন থাকে টানটান। ঘুম হয় গভীর। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায়। হজমে সাহায্য করে লাউ। হাড় মজবুত রাখে। হার্ট থাকে বিন্দাস। এমনকি মানসিক চাপ কমায় লাউ।

লাউ খাবেন কীভাবে? যেভাবে খুশি খান। লাউ চিংড়ি, শোল লাউ, দেশি মুরগির লাউঝোল, লাউ ডাল, লাউ ডিম। যেমন খুশি তেমন খান লাউ। টেস্টি টেস্টি লাউয়ের হালুয়াও খাওয়া যেতে পারে। শরীর থাকবে ঠান্ডা। কারণ, লাউয়ে ভরপুর পুষ্টিগুণ।

১০০ গ্রাম লাউয়ে থাকে ২.৫ গ্রাম কার্বোহাইড্রেট, ০.২ গ্রাম প্রোটিন, ফ্যাট ০.৬ গ্রাম, ভিটামিন C ৬ গ্রাম, ক্যালসিয়াম ২০ মিলিগ্রাম, ফসফরাস ১০ মিলিগ্রাম, পটাসিয়াম ৮৭ মিলিগ্রাম, নিকোটিনিক অ্যাসিড রয়েছে ০.২ মিলিগ্রাম। এছাড়া মিনারেল, ভিটামিন B1, ভিটামিন B2 ও প্রচুর আয়রন রয়েছে লাউয়ে।

লাউয়ে থাকে প্রচুর জল। ফলে, ডায়েরিয়ায় লাউ মহৌষধ। স্কিনের আর্দ্রতা ঠিক থাকে। প্রস্রাবের সংক্রমণের সমস্যা দূর করে লাউ। কিডনির কার্যক্ষমতা অনেকটাই বাড়িয়ে দেয়। যাঁদের ব্লাড প্রেশার বেশি, তাঁদের জন্য লাউ আদর্শ সবজি। কোষ্ঠকাঠিন্য, অর্শ, পেট ফাঁপা প্রতিরোধ করে লাউ। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ইনসমনিয়া দূর করে। প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাসের কারণে দাঁত ও হাড়কে মজবুত করে লাউ। ক্যালরির পরিমাণ কম থাকায় ডায়াবেটিস রোগীদের জন্য লাউ খুব উপকারি। চুলের গোড়া শক্ত করে এবং চুল পাকা কমায় লাউ।

লাউ ইংরেজি ভাষায় -  Gourd.

Monday, July 3, 2017

অ্যাডভান্স সিস্টেম কেয়ার প্রো Advanced SystemCare Pro


পিসি অপ্টিমাইজেশনের সেরা একটি সফটওয়্যার অ্যাডভান্স সিস্টেম কেয়ার।পিসিকে সুপার ফাস্ট রাখার প্রায় সকল টুলস সফটওয়্যারটিতে রয়াছে। আপনি যদি নিজে থেকে পিসির যত্ন নাও করেন তবে সফটওয়্যারটি নিজ থেকেই আপনার পিসির যত্ন নেওয়া শুরু করে দেবে ।খুব অদ্ভুদ, তাই না? এই অদ্ভুদ সফটওয়ারের আরও কিছু অসাধারণ বৈশিষ্ট রয়েছে।

Advanced SystemCare Pro 10 পিসি নিরাপত্তা এবং কর্মক্ষমতা জন্য একটি শক্তিশালী পূর্ণ স্কেল সফ্টওয়্যার। নতুন বিটডেফান্ডার অ্যান্টিভাইরাস ইঞ্জিনের উপর ভিত্তি করে, গোপনীয়তা সুরক্ষা এবং পিসি অপ্টিমাইজেশান ব্যবহার করে, উন্নত সিস্টেম কারার প্রো 10 নিরাপত্তা হুমকির বিরুদ্ধে পেশাদার সুরক্ষা প্রদান করে এবং শীর্ষ পিসি পারফরম্যান্স অর্জনের জন্য 1-ক্লিক পদ্ধতি প্রস্তাব করে।

একটি বড় অ্যান্টিভাইরাস ডেটাবেস দিয়ে, Advanced SystemCare Pro 10 আপনাকে ভাইরাস, স্পাইওয়্যার এবং র্যানসোমওয়্যার সহ আরও নিরাপত্তা হুমকিগুলি অপসারণ করতে সহায়তা করে। উন্নত সুরক্ষা মডিউল আপনার পিসি এবং আপনার অনলাইন অভিজ্ঞতাকে রিয়েল টাইমে রক্ষা করে। এটি DNS আক্রমণ, ব্রাউজার ট্র্যাকিং সমস্যা, হোমপৃষ্ঠাগুলির সমস্যাগুলি এবং অন্যান্য সমস্যাগুলি থেকে রক্ষা করে। মাইক্রোসফ্ট দ্বারা ডিজিটালরূপে স্বীকৃত নতুন ড্রাইভারগুলি সর্বশেষ উইন্ডোজ 10 এর সাথে সামঞ্জস্যতা এবং স্থায়িত্ব নিশ্চিত করে।

অ্যাডভান্স সিস্টেম কেয়ার বৈশিষ্ট্য: 
➤Startup Optimization.
➤ Large Files Finder.
➤ Resource Manager.
➤ MyWin10.
➤ Hardware Accelerate.

➤FaceID.

পরিচ্ছন্ন ও অপটিমাইজেশনে উন্নত 1-ক্লিক পদ্ধতিটি জাঙ্ক ফাইল, লেবুভার ডেটা এবং রেজিস্ট্রি এন্ট্রিগুলি পরিষ্কার করার একটি সহজ উপায় সরবরাহ করে। এদিকে এটি আপনার কম্পিউটারের বুট টাইম, প্রতিক্রিয়া এবং ব্রাউজিং গতিকে দ্রুত গতিতে চালানোর জন্য স্টার্টআপ আইটেম, সিস্টেম রিসোর্স এবং ইন্টারনেট সংযোগকে অপ্টিমাইজ করে।

পুনরায় ডিজাইন করা পারফরমেন্স মনিটরটি আপনার পিসি স্থিতিতে একটি বৃহত্তর অন্তর্দৃষ্টি প্রদানের জন্য CPU, GPU এবং মেইনবোর্ডের তাপমাত্রা এবং ডিস্ক, র্যাম এবং CPU এর আরও অন্তর্নিহিত ব্যবহার রিপোর্টের সঠিক সঠিক তথ্য প্রদান করে এবং এটি পরিচালনা করার জন্য এটি দ্রুত অ্যাক্সেস দেয় সিস্টেম রিসোর্স এবং সমস্যা সমাধান সিস্টেম কর্মক্ষমতা সমস্যা সহজে


আপনার পিসির সম্পূর্ণ সম্ভাব্য অন্বেষণ এবং এটি দ্রুত হিসাবে চালানোর জন্য আরও কি, উন্নত SystemCare Pro 10 পুনঃনির্মাণ এবং পূর্ববর্তী সরঞ্জাম এবং বৈশিষ্ট্যগুলি যেমন স্টার্টআপ অপ্টিমাইজেশান, হার্ডওয়্যার এক্সিলারেট, রিসোর্স ম্যানেজার, মাইউইন্ড 10, বড় ফাইল ফাইন্ডার ইত্যাদিতে উন্নতি করে। একটি নতুন পিসি

ফ্রি ডাউনলোড করে নিন এখান থেকে

Download Advanced SystemCare Pro 10.4.0.761 

Saturday, July 1, 2017

কোন ত্বকের জন্য কেমন সানস্ক্রিন দরকার জেনে নিন



গরমকাল পড়তে না পড়তেই রোদের মাত্রা চড়চড় করে বাড়তে শুরু করেছে। এখনই বাড়ির বাইরে বেরোনো যাচ্ছে না। ঝলসে যাওয়ার মতো রোদ উঠতে শুরু করেছে এখন থেকেই। এই গরমে ত্বককে রক্ষা করতে ছাতা এবং সানস্ক্রিন খুবই জরুরি। কিন্তু কোন ত্বকের জন্য কেমন সানস্ক্রিন জরুরি, তা আমাদের অনেকেরই সঠিকভাবে জানা নেই। অথচ ত্বক অনুযায়ী সঠিক সানস্ক্রিন বেছে নেওয়াটা খুবই জরুরি। নাহলে ক্ষতি হতে পারে ত্বকের। তাই জেনে নিন কোন ত্বকের জন্য কেমন সানস্ক্রিন সঠিক।

১) সেনসিটিভ স্কিন- যে সমস্ত সানস্ক্রিনে প্যারাবেন কিংবা অক্সিবেনজোন জাতীয় কেমিক্যাল রয়েছে, তা সেনসিটিভ স্কিনের জন্য খুবই ক্ষতিকর। এর ফলে ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। টাইটানিয়াম ডাইঅক্সাইড বা জিঙ্ক অক্সাইড জাতীয় উপাদান থাকা সানস্ক্রিন সেনসিটিভ ত্বকের জন্য উপকারী। সূর্যের তাপ থেকে ত্বককে রক্ষা করে এই উপাদানগুলি।

২) যে ত্বকে অ্যাকনে হওয়ার সম্ভাবনা বেশি- আমাদের অনেকের ত্বকেই খুব বেশি পরিমানে অ্যাকনে হতে দেখা যায়। তাঁরা তেলতেলে সানস্ক্রিন এড়িয়ে চলুন। এর ফলে ত্বকে অ্যাকনের সম্ভাবনা আরও বেড়ে যায়।

৩) ড্রাই স্কিন বা শুষ্ক ত্বক- যাঁদের শুষ্ক ত্বক, তাঁরা অবশ্যই ময়শ্চারাইজিং সানস্ক্রিন ব্যবহার করুন।

৪) ফর্সা ত্বকের জন্য- উচ্চমানের SPF যুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন। যাতে ত্বকের PH লেভেল বজায় থাকে, সঙ্গে সূর্যের অতিবেগুনী রশ্মির হাত থেকেও রক্ষা পাওয়া যায়।

৫) শ্যামলা ত্বকের জন্য- ত্বককে সূর্যের তাপ থেকে রক্ষা করার জন্য যাঁদের শ্যামলা ত্বক, তাঁরা অতি অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন।



ঘামের দুর্গন্ধ প্রতিরোধ করার উপায়গুলি জেনে নিন


গরমকাল পড়লেই একগাদা সমস্যা হঠাত্‌ করে এসে হাজির হয়। ব্রণ -র সমস্যা, গরমে ঘেমে নাজেহাল হওয়ার সমস্যা, মেকআপ গলে জল হওয়ার সমস্যা প্রভৃতি প্রভৃতি। তবে গরমে যে সমস্যা সবথেকে বেশি সমস্যা দেয়, তা বোধহয় ঘামের দুর্গন্ধের সমস্যা। বহু মানুষের মধ্যে ঘামের দুর্গন্ধের সমস্যা দেখা দেয়। আর এর জন্য শুধু সেই ব্যক্তিই নন, আশেপাশের অনেকেই সমস্যায় পড়েন। রাস্তা-ঘাট, ট্রেন, বাস, বাড়িতেও ঘামের দুর্গন্ধে বিরক্ত হয়ে যান চেনা পরিচিত, অপরিচিত থেকে কাছের মানুষ প্রত্যেকে। কিন্তু এর থেকে মুক্তির উপায় কোথায়? জেনে নিন কীভাবে ঘামের দুর্গন্ধ থেকে মুক্তি পাবেন।

১) দিনের দু-বার ভালো ভাবে স্নান করলে ঘাম এবং ঘামের দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়া যায়। গরমকালে দিনে দুবার স্নান আপনার শরীরকে ঠাণ্ডাও রাখে আবার ঘামের দুর্গন্ধ থেকেও মুক্তি দেয়।

২) স্নান করে পোশাক পরার আগে শরীরটাকে ভালো করে হাওয়ায় শুকিয়ে নিন। ভেজা শরীরে কখনওই পোশাক পরবেন না। ভেজা শরীরে পোশাক পরলে, বেশি ঘাম হওয়ার সম্ভাবনা থাকে।

৩) আপনি স্লিভলেস পোশাক পরুন অথবা না পরুন, অবশ্যই শরীরের অবাঞ্ছিত রোমগুলি নির্মূল করুন। শরীরে অবাঞ্ছিত রোম ঘামের জন্ম দেয়, এবং তা থেকেই দুর্গন্ধের সৃষ্টি হয়।

৪) স্নানের সময়ে অ্যান্টি-ব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করুন। অ্যান্টি-ব্যাকটেরিয়াল সাবান শরীর থেকে ব্যাকটেরিয়া দূর করে। যদি আপনার ত্বকে অ্যালার্জি কিংবা ইনফেকশনের ঝুঁকি থাকে, তাহলে সাবান পছন্দের সময়ে অবশ্যই চিকিত্‌সকের পরামর্শ নিন।

৫) শরীর থেকে ঘামের দুর্গন্ধ দূর করতে ল্যাভেন্ডার, পিপারমেন্ট, পাইন প্রভৃতির এসেন্সিয়াল ওয়েল ব্যবহার করুন। কিংবা একেবারে ঘরোয়া পদ্ধতিতে স্নানের জনে একটি পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন।

৬) অনেক সময়ে আমাদের খাদ্যাভাসের কারণেও ঘামের দুর্গন্ধ দেখা দিতে পারে। তেল-ভাজা-মশলা দেওয়া খাবার শরীরে ঘাম উত্‌পাদন করে। ঘামের হাত থেকে রক্ষা পেতে এধরণের খাবার যতটা পারেন এড়িয়ে চলুন।

৭) নাইলন কিংবা সিন্থেটিকের পোশাক একেবারেই পরবেন না। এতে ঘাম আটকে থাকে। সুতির হালকা পোশাক পরুন। সুতির পোশাক ঘাম টেনে নিয়ে শরীরকে শুকনো রাখে। জুতো পরার সময়েও সুতির মোজা পরুন।

৮) শুধু ডিওডোরেন্ট ব্যবহারেই ঘামের দুর্গন্ধ থেকে মুক্তি দেয় না। তার সঙ্গে অ্যান্টিপার্সপিরেন্ট ব্য়বহার করুন।

৯) ভিনিগার আমাদের শরীরের pH level সঠিক রাখতে এবং ত্বকে তৈরি বিভিন্ন সমস্যাও প্রতিরোধ করে। শরীর থেকে ঘামের দুর্গন্ধ কমানোর জন্য ভিনিগার অন্যতম সঠিক উপাদান।

জানেন তরমুজ আমাদের শরীরের জন্য কতটা উপকারী?



গরমকালে জলের বিকল্প হিসেবে খুব ভালো কাজ করে তরমুজ। আমাদের শরীরে জলের ঘাটতি পূরণ করে এই ফল। শরীরে এনার্জি দেয়। আর লাল টুকটুকে তরমুজ কে না পছন্দ করেন। গরমকালে এই ফলটির চাহিদাও তেমনই থাকে। শরীরে জলের ঘাটতি পূরণ ছাড়া তরমুজ আর কী কী উপকার করে জেনে নিন-

১) আমরা শরীরকে হাইড্রেট রাখার জন্য জল পান করি। জলের বিকল্প হিসেবে শরীরকে হাইড্রেট রাখে তরমুজ। তরমুজে ৯২ শতাংশ জল থাকে। যা আমাদের শরীরকে ডিহাইড্রেট হওয়ার হাত থেকে রক্ষা করে।

২) তরমুজে ২১ শতাংশ ভিটামিন সি, ১৮ শতাংশ ভিটামিন এ, ৫ শতাংশ পটাশিয়াম, ৪ শতাংশ ম্যাগনেশিয়াম এবং ৩ শতাংশ ভিটামিন বি১, বি৫ এবং বি৬ আছে।

৩) গবেষকেরা তরমুজে এমন কিছু উপকারী উপাদান খুঁজে পেয়েছেন, যা অ্যান্টি ক্যানসার হিসেবে কাজ করে। অর্থাত্‌, ক্যানসার প্রতিরোধক হিসেবেও কাজ করেতরমুজ।

৪) সারা বিশ্বে মৃত্যুর সবথেকে বড় কারণটাই হল হৃদরোগ। সঠিক ডায়েট এবং জীবনযাপন মেনে চললে তা রক্তচাপ, কোলেস্টেরলের মাত্র সঠিক রেখে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের হাত থেকে আমাদের রক্ষা করতে পারে।

৫) চুল এবং ত্বকের জন্য খুবই উপকারী তরমুজ। ত্বককে পরিস্কার রাখতে এবং চুলকে মজবুত করতে তরমুজের জুড়ি মেলা ভার।

৬) হজমশক্তি উন্নত করতে সাহায্য করে তরমুজ।


ফেসবুকের কিছু সমস্যা ও তার সমাধান

আজকাল আমরা অনেকেই নানান কাজে বেশ অনেকটা সময়েই থাকি ফেসবুকের সঙ্গে। ব্রাউজ করার সঙ্গে সঙ্গে ছবি বা ভিডিও আপলোডের বিষয়টিও চলতে থাকে। কিন্...